উত্তরদিনাজপুর

স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরন শিবির কালিয়াগঞ্জে

গ্রামগঞ্জের মানুষ কিছু সমস্যার ক্ষেত্রে হাসপাতাল অভিমুখ হতে চায় না। সেই সব দুস্থ্য গ্রামের মানুষদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সাথী   প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামের দুস্থ্য মানুষদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার   কালিয়াগঞ্জ মালগাঁ গ্রাম পঞ্চায়েতের অধিন মালগাঁ এর ধবাইল মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায় এবং কুনোর ব্লক হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিষ বালার পরিচালনায় বিনা মূল্যে স্বাস্থ্য সাথী প্রকল্পের সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ বিতরনের শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম, মহঃ কামরুল জামাল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরোজ রহমান, জেলা ইমান মহিজুদ্দিন,সহ আরো অনেকে। এদিন এলাকার কয়েক শতাধিক এলাকার দুস্থ্য মানুষেরা আসেন এই চিকিৎসা  শিবিরে।  তাদের চিকিৎসা করা হয় এবং তাদের মধ্যে বিনা মূলে ঔষধ বিতরণ করা হয়। এবং যাদের শরীরে জটিল অসুখ রয়েছে তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। 

        বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম জানান, কুনোর ব্লক হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিষ বালার পরিচালনায় বিনা
মূল্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ বিতরনের শিবিরের আয়োজন করা হয়। গ্রামে কয়েকশো মানুষ এই শিবিরে অংশ গ্রহণ করে। তাদের বিনা মূল্যে ঔষধ দেওয়া হয়। যাদের শরীরে জটিল অসুখ রয়েছে তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/tV-6igUXV9E